ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠিত

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের বিপদে ও জরুরি প্রয়োজনে সহায়তার লক্ষ্যে ‘এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল’ গঠন করা হয়েছে। এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের যৌথ সমন্বয়ে এই বিশেষ সেলটি গঠন করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ সারোয়ার, সদস্যসচিব নাজমুল বসার এবং প্রধান সংগঠক জোবায়ের আহমেদের অনুমোদনে এই সেল গঠিত হয়েছে।

কমিটিতে এনসিপি থেকে উপদেষ্টা হিসেবে আছেন ডা. মাহমুদা মিতু ও মাহাবুব আলম। এ ছাড়া রাজনৈতিক লিয়াজোঁ উপদেষ্টা ফয়সাল মাহমুদ শান্ত, আইনিবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, প্রশাসনিক সমন্বয়ক আয়মান রাহাত, জেলা ও উপজেলা সমন্বয় কমিটির সমন্বয়ক রাসেল মোল্লা এবং মানবাধিকারবিষয়ক সমন্বয়ক নাভিদ নওরোজ দায়িত্ব পেয়েছেন। সদস্য হিসেবে আছেন শাহরিয়ার শাকিল ও ফাতিমা তুজ জোহরা মৈতি।

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স থেকে এই কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে হোসাইন রেজওয়ান হিমেল (ফ্রান্স), সহকারী প্রধান সমন্বয়ক এস এম কবির ফরহাদ (কাতার), আঞ্চলিক প্রধান সমন্বয়ক মেহেদী হাসান (কুয়েত), জরুরি সাড়া ও অপারেশন প্রধান সমন্বয়ক আমজাদ হোসাইন (নরওয়ে) এবং আইনি-প্রশাসনিক ও তহবিল ব্যবস্থাপনা প্রধান সমন্বয়ক হিসেবে মেহেদী মোহাম্মদ (যুক্তরাজ্য) দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন নাইমুর মাহের (কানাডা), নিহাল হোসাইন (অস্ট্রেলিয়া), চম্পা আক্তার (রাশিয়া) ও আজহার উদ্দিন সৈকত (মালয়েশিয়া)।

বিবৃতিতে জানানো হয়, এই সেলের মাধ্যমে প্রবাসীরা জরুরি অসুস্থতা, দুর্ঘটনা, আইনি পরামর্শ, মরদেহ দেশে পাঠানো, নারী ও শিশুদের নিরাপত্তা এবং সাইবার সুরক্ষা সংক্রান্ত নানা সহায়তা পাবেন। এছাড়া ২৪/৭ জরুরি হেল্পলাইন (ইমেইল: [email protected] অথবা হোয়াটসঅ্যাপ: +৩৩৭৫৪২৪৫৫৫৫, +৪৭৪৬৩৯৮৯৫৮ ও +৯৭৪৫৫৩৩১৮০৯) এর মাধ্যমে প্রবাসীরা সরাসরি তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন।

কমিটির প্রধান সমন্বয়ক হোসাইন রেজওয়ান (হিমেল) বলেন, ‘প্রতিটি প্রবাসী একে অপরের আপনজন। এই বিশ্বাস থেকেই আমরা একসাথে এগিয়ে এসেছি। এই সেলের মাধ্যমে আমরা চাই, সংকটে কোনো প্রবাসী যেন একা না থাকে। সহমর্মিতা ও দায়িত্ববোধ নিয়ে আমরা সবসময় প্রবাসীদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বাংলা৭১নিউজ/এবি

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠিত

আপডেট সময় ০৬:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬