রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

সার নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না : কৃষিমন্ত্রী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

দেশে ইউরিয়া সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, আগামী জুন-জুলাই পর্যন্ত কোনো সংকটের আশঙ্কা নেই।

মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, আমাদের কাছে বর্তমানে যে পরিমাণ ইউরিয়া সারের মজুত আছে, তা দিয়ে আগামী জুন বা জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত অনায়াসেই চলবে। আমরা মূলত কাতার এবং সৌদি আরব থেকে সার আমদানি করি। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে কাতারে পাঠানো হয়েছে এবং আমদানির বিষয়ে ফলপ্রসূ আলোচনা চলছে।

সার আমদানিতে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব নিয়ে মন্ত্রী বলেন, যুদ্ধের কারণে কিছুটা জটিলতা তৈরি হলেও আমাদের টেলার ট্যাংক ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই সারের জাহাজগুলো চলে আসবে, ফলে সার নিয়ে বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না।

বেসরকারি খাতে সার আমদানি প্রসঙ্গে বিগত সরকারের নীতির সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, ব্যক্তিজীবনে আমিও একজন কৃষক। দায়িত্ব নেওয়ার পর সার ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, বিগত সরকারের আমলে বেসরকারি খাতে সার আমদানিতে বেশি উৎসাহিত করা হয়েছিল। এর আগে জিটুজি (সরকার থেকে সরকার) পর্যায়ে সার আমদানি হতো।

তিনি আরও যোগ করেন, বেসরকারি খাতের এই আমদানির বিষয়টি আমরা পর্যালোচনা করছি। কৃষকের জন্য যা সবচেয়ে ভালো হবে এবং দেশের অর্থনীতির জন্য যা লাভজনক হবে, সরকার সেই পথেই হাঁটবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com