রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে পাবনার বিচারকদের সৌজন্য সাক্ষাৎ

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনার জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় পাবনা সার্কিট হাউসে অনুষ্ঠিত এ সাক্ষাতে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আখতারুজ্জামান নেতৃত্বে পাবনার জেলা ও দায়রা জজরা এবং জেলায় কর্মরত অন্যান্য বিচারকরা অংশ নেন।

সাক্ষাৎকালে বিচারকরা পাবনা জেলার বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বিচারিক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় ।

সাক্ষাৎকালে রাষ্ট্রপ্রধান তাদের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এ সময় আইনজীবী এবং জুডিশিয়াল সার্ভিসের সদস্য হিসেবে তার দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। এ সময় রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com