ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সাবেক ডিআইজি জলিল মণ্ডল আটক

বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে আটক করা হয়েছে। সোমবার রাতে তাকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আটক করা হয়।

সোমবার (৩০ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।

নাসিরুল ইসলাম বলেন, সন্ধ্যার পর সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডল পাবনা থেকে ঢাকায় এসে নিজ বাসায় প্রবেশের পর সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি আরো বলেন, তার (জলিল) বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় জারি থাকা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই আটক করা হয়েছে।

এদিকে ডিবির একটি সূত্র জানিয়েছে, জলিল মণ্ডলকে মতিঝিলে ২০১৩ সালের ৫ মে যে গণগত্যা চালানো হয়েছিল সেই মামলার আসামি করা হতে পারে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের সাবেক ডিআইজি জলিল মণ্ডল আটক

আপডেট সময় ১১:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬