সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: মির্জা ফখরুল চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করবে সরকার ‘পাবনার প্রতিরোধ যুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়’ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা ডিএমপিতে তিন কর্মকর্তার পদায়ন, নতুন মুখপাত্র নাসিরুদ্দিন হরমুজ প্রণালির পর এবার ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান সংসদে বিল আকারে উঠছে না গণভোট : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২.৯ শতাংশ অফিসে অবস্থান-জ্বালানি সাশ্রয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১ নির্দেশনা

ইসলামী ব্যাংক থেকে মোটরসাইকেল পেলেন আরও ২ জন

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল পেলেন আরও দুইজন। তারা হলেন, কুমিল্লা নাঙ্গলকোট শাখার গ্রাহক মাঈন উদ্দিন এবং ফেনী শাখার গ্রাহক জিয়াউল হক।

যুক্তরাষ্ট্র প্রবাসী নাসির উদ্দিনের পাঠানো রেমিট্যান্সে মাঈন উদ্দিন এবং দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোহাম্মদ মমিনুল হকের পাঠানো রেমিট্যান্সে জিয়াউল হক এ পুরস্কার পেয়েছেন।

রোববার (২৯ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র‌্যাফেল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খাঁন। এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, ফরেন ট্রেড প্রসেসিং ডিভিশন প্রধান দাউদ খান এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার ও অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার আরাফাত হোসাইন উপস্থিত ছিলেন।

মাহে রমজান উপলক্ষে ইসলামী ব্যাংক রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহিতাদের মধ্যে ডিজিটাল র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্মদিবসে (রোববার-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার দিয়েছে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com