ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য Logo দেশের প্রতিটি উপজেলায় ১৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo বাবাকে হারানোর পর প্রথমবার গোল পেলেন মেসি, ফিলাডেলফিয়ার বিপক্ষে মিয়ামির ড্র Logo কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার Logo ৫৫ বছর পর বদলাচ্ছে অর্থবছর, কী কী পরিবর্তন আসছে Logo ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ, কুপিয়ে জখম Logo একবছরের বেশি বয়সী শিশুদের দেওয়া যাবে কলেরা ভ্যাকসিন : স্বাস্থ্যমন্ত্রী Logo দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত? Logo দেড় হাজার টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৭ Logo রাষ্ট্রপতির ক্ষমতা যতটা, সীমাবদ্ধতাও ততটা

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ৯টার দিকে লালমনিরহাট–বুড়িমারী রেলরুটের উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী ওই এলাকার মনির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন আইয়ুব আলী সকালে বাড়ির পাশের রেললাইনে গিয়ে শুয়ে পড়েন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০৬:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬