ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য Logo দেশের প্রতিটি উপজেলায় ১৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo বাবাকে হারানোর পর প্রথমবার গোল পেলেন মেসি, ফিলাডেলফিয়ার বিপক্ষে মিয়ামির ড্র Logo কক্সবাজারে বিজিবির অভিযানে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার Logo ৫৫ বছর পর বদলাচ্ছে অর্থবছর, কী কী পরিবর্তন আসছে Logo ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ, কুপিয়ে জখম Logo একবছরের বেশি বয়সী শিশুদের দেওয়া যাবে কলেরা ভ্যাকসিন : স্বাস্থ্যমন্ত্রী Logo দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত? Logo দেড় হাজার টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৭ Logo রাষ্ট্রপতির ক্ষমতা যতটা, সীমাবদ্ধতাও ততটা

সাতক্ষীরায় শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলী গ্রেপ্তার, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত সর্দার ইয়ার আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইয়ার আলী দীর্ঘদিন ধরে এলাকায় একটি ছিনতাই ও ডাকাত বাহিনী পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব বলেন, র‍্যাব-৬ ও পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালিয়ে শংকরপুর এলাকায় তার এক সহযোগীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকি-টকি সেট এবং কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, এ ঘটনায় কালিগঞ্জ থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ ছাড়া সম্প্রতি শংকরপুর এলাকায় এক বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ইয়ার আলী।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য

সাতক্ষীরায় শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলী গ্রেপ্তার, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

আপডেট সময় ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬