রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গায় মাটির নিচে পুঁতে রাখা ৭টি মাইন নিষ্ক্রিয়

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে মাটির নিচে পুঁতে রাখা সাতটি ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। 

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে যশোর সেনানিবাসের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল টিম নিরাপদে এসব মাইন ধ্বংস করে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে জমি চাষ করতে গিয়ে স্থানীয় কৃষকেরা ল্যান্ডমাইন সদৃশ বস্তু দেখতে পান। পরে খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে সেগুলো শনাক্ত করে। প্রায় এক মাস পর সেগুলো সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করা হয়।

মাইনগুলো নিষ্ক্রিয় করার সময় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এসব মাইন পুঁতে রেখেছিল।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বাংলা৭১নিউজ/একেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com