ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম Logo চীনে বিশ্ব এআই সম্মেলনে যোগ দিলেন টেলিযোগাযোগ মন্ত্রী  Logo শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেপ্তার Logo শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন Logo শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল Logo নোয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত  Logo জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ Logo লালমনিরহাটে পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি ও এলাকাবাসী  Logo ১০ বলেই ইতিহাস, সাইফউদ্দিনের ব্যাটে ভাঙল ১৯ বছরের রেকর্ড Logo ফুটবল ইতিহাসের এক জীবন্ত লাইব্রেরি সাংবাদিক মাকায়া

ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। বাংলাদেশেও এর বাইরে নয়। যার সবচেয়ে বড় চিত্র ফুটে উঠেছে সারাদেশের তেলের পাম্পগুলোতে। সম্প্রতি পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে তেল কিনতে আসা মানুষের দীর্ঘ সারি। এমনকি তারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও অনেক সময় তেল পাচ্ছেন না।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিনেও রাজধানীর পাম্পগুলোতে দেখা গেছে এমন চিত্র। সকাল থেকে তেল কিনতে রাজধানীর বিভিন্ন পাম্পের সামনে ভিড় দেখা যায় ক্রেতাদের।

সরেজমিনে সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফুয়েল স্টেশন, আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন ও সোনার বাংলা ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজয় সরণির ট্রাস্ট ফুয়েল স্টেশন ঘুরে দেখা গেছে, পাম্পের সামনে দীর্ঘ লাইন। যানবাহন চালকেরা তেল নিতে এসে অপেক্ষা করছেন। তবে তেল দেওয়া বন্ধ রয়েছে। দুপুর ১২টার পর আবারও তেল বিক্রি কার্যক্রম শুরু হবে বলে তাদের জানানো হয়েছে।

অপেক্ষারত মোটরসাইকেল চালক মাসুদ বলেন, সকাল ৭টা থেকেই লাইনে আছি। ৮টা পর্যন্ত তেল দিয়েছে, কিন্তু সিরিয়াল আমার পর্যন্ত আসেনি। আবার ১২টার সময় তেল দেবে। 

আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন ও সোনার বাংলা ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, তালুকদার ফিলিং স্টেশনটি বন্ধ রয়েছে। তবে তার বিপরীত পাশের সোনার বাংলা ফিলিং স্টেশনে তেল দেওয়ার কার্যক্রম চালু রয়েছে। সেখানেও দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি।

অপেক্ষারত মোটরসাইকেল চালক আলমগীর হোসেন বলেন, ছুটির দিনে সকাল সকাল তেল নিতে চলে এসেছিলাম। যেদিন অফিস থাকে সেদিন লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার মতো সময় পাই না। আজ লাইনে দাঁড়িয়েছি, যত সময়ই লাগুক তেল নিয়ে বাসায় ফিরবো।

প্রাইভেটকার চালক শামীম বলেন, অন্যদিন স্যারের (প্রাইভেটকারের মালিক) অফিস থাকে। বাচ্চাদের কোচিং, স্কুল থাকে। তেল নেওয়ার সুযোগ হয় না। তাই আজ ছুটির দিনে স্যার তেল নিতে পাঠিয়েছেন।

তিনি বলেন, দেশে তেল সরবরাহের সংকট হওয়ার পর থেকে আমাদের ছুটির দিনও ডিউটি করতে হয়। তেল নেওয়ার ডিউটি। আমাদের আর ছুটি নেই।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে

আপডেট সময় ০১:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬