মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ব্রাজিলকে স্তব্ধ করে লিড নিয়ে বিরতিতে জাপান চার বছর পর নতুন উচ্চতায় বাংলাদেশের রিজার্ভ বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর জার্মানিতে বন্দুক হামলা, নিহত ৫ এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী বিদ্যুৎ পরিস্থিতি ‘উন্নতির’ তথ্য সংসদে দিলেন মন্ত্রী বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ কোটি টাকা বরাদ্দ বস্ত্র ও পাটশিল্পকে রফতানিমুখী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

জমির ভাগের অংশ কম পাওয়ায় ছেলের এ কেমন বর্বরতা!

গাইবান্ধা প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ভাগে জমির অংশ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করছেন ছেলে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মঙ্গলবার এমন বর্বর ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ইউনিয়নের আনালের তাড়ি গ্রামে। এই ঘটনার পর এলাকাজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তারি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া ৪ বিঘা সম্পত্তি তার মারা যাওয়ার আগে ৫ ছেলেকে বণ্টন করে দেন।

দ্বিতীয় সন্তান ইকবাল মিয়ার নামে জমি বেশি দেওয়ার কথা তুলে পঞ্চম ছেলে শাহ আলম মিয়া শালু মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাবার কবরের ওপর উঠে বেড়া ভাঙচুর করেন। ইকবাল মিয়ার জমিতে কবরস্থানটি ছিল। তার ছোট ভাই শালু জমি কম দেওয়ার কথা তুলে এই জায়গাটি নিজের বলে দাবি করেন।

স্থানীয়রা আরও জানান, শাহ আলম মিয়া শালু এলাকায় প্রভাবশালী ব্যক্তি। তার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হয়। এমন ঘটনায় এলাকায় নেতিবাচক প্রভাব পড়ছে।

এ ঘটনায় আমজাদ নামের এক স্থানীয় ব্যক্তি বলেন, ঘটনাটি দুঃখজনক। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে এই ছেলের শাস্তি দাবি করছি।

এ বিষয়ে মৃত আব্দুল মান্নান মিয়ার ছোট ছেলে শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

খোলাহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই বলেন, ঘটনা শোনার পরপরই সেখানে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। ছেলেটি যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com