রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

সাভার (ঢাকা) প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

লাল সবুজের ভিন্ন আভায় সেজেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে স্মৃতির মিনার। শেষ মুহূর্তে তিন বাহিনীর মহড়া চলছে। গণপূর্ত বিভাগে এরই মধ্যে শেষ করেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণের পরিপাটির কাজ। আগামীকাল বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ লাখো মানুষের ঢল নামবে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে।

সরেজমিনে দেখা যায়, জাতীয় স্মৃতিসৌধের গেট থেকে সৌধের মিনার পাদদেশ থেকে চূড়া পর্যন্ত ধুয়ে-মুছে পরিষ্কার পরিপাটি করা হয়েছে । লাল-সবুজের ফুলের আভায় সাজানো হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাল সাদা রংয়ের আঁচড়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রুপ। বিভিন্ন স্থানে করা হয়েছে মেরামত। স্মৃতিসৌধ প্রাঙ্গণের লেক ও পানির ফোয়ারা সংস্কার এবং ঘাস ও আগাছা ছাঁটাই করা হয়েছে।  

ফুলের গাছ দিয়ে জাতীয় স্মৃতিসৌধ সাজাচ্ছিলেন পরিচ্ছন্নকর্মী সাইদুর রহমান। তিনি বলেন, ২৬ মার্চ উপলক্ষ্যে সেলভি, ডালিয়া, বিটনীসহ বিভিন্ন জাতের ফুল গাছ দিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ সাজানো হয়েছে। এছাড়া রং তুলির কাজ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

আবুল কামাল নামে অপর এক পরিচ্ছন্নকর্মী বলেন, আমরা প্রায় দেড় মাস ধরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছি। জাতীয় স্মৃতিসৌধের আগাছা পরিষ্কার, ঝাড় দেওয়া, লেক পরিষ্কার করা হয়েছে।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু ঢাকা পোস্টকে বলেন, মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ লাখো মানুষের ঢল নামবে।

সেকারণে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা রংতুলির কাজ, ফুল গাছ স্থাপন, লেক সংস্কারের কাজ সম্পূণ করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com