ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ববাজারে সোনার দামে বড় পতন Logo আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে প্রাণহানি বেড়ে ৯৫, নিখোঁজ শত শত পর্যটক Logo রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ৬ চীনা নাগরিকসহ নিহত ৭ Logo গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার Logo বিদিশার জামিন নামঞ্জুর Logo শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ১৭, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ Logo পূর্বঘোষণা ছাড়াই বন্ধ জুলাই জাদুঘর, নোটিশ ঝুলিয়ে দায় এড়ানোর চেষ্টা Logo বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন পাস হবে।

বুধবার (২৫ মার্চ) সরকারের একমাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এসময় ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করায় জাতির কাছে কৃতজ্ঞতা জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, এখন থেকে প্রতিমাসে জাতির সামনে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হবে।

তিনি আরো বলেন, নির্বাচনী ইশতেহারে দেয়া ওয়াদা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব নেয়ার মাত্র ২১ দিনের মাথায় ভোটের কালি মোছার আগে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হয়েছে। দেশে চার কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে।

পর্যায়ক্রমে সবাইকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেয়া শুরু হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইল থেকে এই কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে ২১ হাজার কৃষক কার্ড পাবেন।

তিনি বলেন, এখন থেকে সংসদ সদস্যরা কোনো শুল্কমুক্ত গাড়ির সুবিধা এমনকি কোনো প্লট নেব না। প্রধানমন্ত্রীকে ঘিরে ভিআইপি প্রটোকলের বহর বাতিল করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ১২:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬