রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত

আইনশৃঙ্খলা রক্ষায় আরও পেশাদার হওয়ার আহ্বান আইজিপির

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের আরও পেশাদার ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবস উপলক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সব পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এবারের ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পুলিশি তৎপরতার ভূয়সী প্রশংসা করে আইজিপি বলেন, হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ এবং জেলা পুলিশসহ প্রতিটি ইউনিটের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলেই সাধারণ মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছেন এবং উৎসব উদ্‌যাপন করতে পেরেছেন। এই ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিনগুলোতেও জননিরাপত্তা নিশ্চিতে কাজ করার নির্দেশ দেন তিনি। 

উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিরা, ঢাকার বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com