ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাপান গেলেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। 

রোববার (২২ মার্চ) রাত ১২টা ১২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক ফ্লাইটে টোকিওর উদ্দেশে যাত্রা করেন।

তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন সাবেক এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

এ তথ্য নিশ্চিত করে এক নির্ভরযোগ্য সূত্র জানায়, টোকিওতে ২৪-২৫ মার্চ অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নেবেন ড. ইউনূস। এ সম্মেলন এশিয়ায় শান্তি, সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক সমস্যা সমাধানের আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

সূত্র মতে, আগামী ২৮ মার্চ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এস কিউ-৪৪৬ ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ২৪ এর আগস্ট থেকে ২৬ এর ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনকালে ড. ইউনূস যুক্তরাষ্ট্র, লন্ডন, ইতালি, জাপানসহ বেশ কয়েকটি দেশ সফর করেছিলেন। তবে এতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে খুব কার্যকর কিছু না হওয়ায় সফরগুলো নিয়ে নানা বিতর্ক ছিল। 

এর আগে ২৫ সালের মে মাসে তিনি জাপান সফর করেছিলেন, যেখানে নিক্কেই ফোরামে অংশ নিয়ে জাপানের প্রধানমন্ত্রীসহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করেন। ২৬-এর জানুয়ারি জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাৎকালে তিনি মার্চে জাপান সফরের পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন। সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে সমুদ্র গবেষণা ও নীল অর্থনীতিসংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, যাত্রাটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং প্রটোকল অনুসরণ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

জাপান গেলেন ড. ইউনূস

আপডেট সময় ০৯:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬