ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী Logo ইয়ামালের অনুপস্থিতিতে বার্সার স্কোয়াডে নতুন মুখ Logo স্মার্টফোনে নজরদারি হচ্ছে কি না বুঝবেন যে ৫ লক্ষণে Logo ফের একসঙ্গে সুপারহিট জুটি জন আব্রাহাম ও নোরা ফাতেহি Logo গুম-খুনের দৃশ্যমান বিচার প্রয়োজন, যেন কেউ ঘৃণ্য অপরাধে জড়াতে না পারে Logo বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতাকর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ Logo পূর্বশত্রুতার জেরে স্বামীকে না পেয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা Logo ইউক্রেন যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা, তথ্য ফাঁস Logo যানজট নিরসনে বন্দরের পণ্যবাহী গাড়ির জন্য হবে পৃথক লেন : চসিক প্রশাসক Logo ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি

ঈদের দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

চুয়াডাঙ্গায় ঈদের দিনে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুরুজ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় নামে আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সুরুজ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার বাসিন্দা স্বপনের ছেলে। আহত হৃদয় পৌর এলাকার শ্মশানপাড়ার বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন ঘুরতে বের হয়েছিলেন দুই তরুণ। তারা মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়ক দিয়ে যাওয়ার সময় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির নিকটবর্তী এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন এবং আহত হৃদয়কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে আনার আগেই সুরুজের মৃত্যু হয়েছে। আহত অপর ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী

ঈদের দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

আপডেট সময় ০৩:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬