ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক Logo শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার Logo কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল Logo প্রধানমন্ত্রীর সঙ্গে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের সাক্ষাৎ Logo আপনার ভুল অভ্যাসগুলো নীরবে বাড়িয়ে দিচ্ছে কোলেস্টেরল Logo শিশু সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর কনটেন্ট: অভিভাবকদের করণীয় Logo ফোন করে ডেকে নিয়ে পাকিস্তানি টিকটকার আয়েশাকে গুলিতে হত্যা Logo যাদের জন্য চিয়া সিড বিপজ্জনক Logo এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই : তথ্যমন্ত্রী Logo শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহার, জেলা পুলিশ সুপার পদচ্যুত

ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

ঈদের আনন্দের মধ্যেই দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আভাস মিলছে। সম্ভাব্য ঈদের দিন শনিবার সারা দেশে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, ঈদের দিন সকাল ও সন্ধ্যা মিলিয়ে দুই দফায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। রাজধানী ঢাকাও এর বাইরে থাকবে না, এখানেও ঝড় অতিক্রমের সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ঈদের আগের দিন মধ্যরাতের পর ভারতের বিহার, পশ্চিমবঙ্গ হয়ে ঝড়টি বাংলাদেশের রাজশাহী, রংপুর বিভাগে প্রবেশ করে ধীরে ধীরে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে অগ্রসর হতে পারে।

বিশ্লেষণে তিনি জানান, সাধারণত রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, এরপর সকাল ৬টা থেকে ১০টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা এবং সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে সিলেট, বরিশাল, চট্টগ্রাম অঞ্চলে ঝড়টি অতিক্রম করে। সে অনুযায়ী ঈদের দিন সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ঢাকায় কালবৈশাখী আঘাত হানতে পারে।

তবে নির্দিষ্ট সময় এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া ঈদের আগের দিন ও পরের দিনও দেশের বিভিন্ন স্থানে ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ সময়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে, পরে আবার বাড়তে পারে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক

ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

আপডেট সময় ০৫:১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬