ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতে ‘ককরোচ’ আন্দোলনের নেতাকে দেশত্যাগে বাধা Logo বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডা‌কে অনুরোধ Logo পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি Logo বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ Logo ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, কর্মসূচি ঘোষণা ১ ডিসেম্বর Logo ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের মাসুম, জোবায়ের Logo বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু Logo যে ৫ কারণে যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা ফেলবে না ইরান Logo বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডার প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে নিহত ২

ইরানের মিসাইল হামলায় দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবের রামাত গানে দুজন নিহত হয়েছেন। ইরান থেকে মিসাইল ছোড়ার পর সাইরেন বাজলে তারা নিজ বাড়ির বোমা শেল্টারে ঢুকতে যাচ্ছিলেন। ঠিক তখনই মিসাইল এসে আঘাত হানে। এতে দু’জন প্রাণ হারান।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে, নিহত ওই দুজনের বয়স ৭০ বছরের কাছাকাছি। তাদের গুরুতর আহত অবস্থায় অ্যাপার্টমেন্টের সিঁড়ির কাছে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই সময় তারা ভবনটির বোমা শেল্টারের দিকে যাচ্ছিলেন।

এর আগে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, ইরান নতুন হামলায় ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে। যেগুলোর একেকটিতে ২০টি ছোট বোমা থাকে। যখন মিসাইলগুলো নিচে নেমে আসে তখন এই বোমাগুলো মিসাইলের ভেতর থেকে বেরিয়ে আসে। এগুলোর একেকটির ওজন প্রায় আড়াই কেজি। ফলে এসব বোমা যেখানে আঘাত হানে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। 

সূত্র : টাইমস অব ইসরায়েল।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতে ‘ককরোচ’ আন্দোলনের নেতাকে দেশত্যাগে বাধা

শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে নিহত ২

আপডেট সময় ১২:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬