মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী নির্বিঘ্ন ঈদযাত্রায় পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে:সড়কপরিবহন মন্ত্রী বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত পাকিস্তানের হামলায় কাবুলে ৪০০ নিহত, দাবি তালেবানের ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির ইমাম নিয়োগ বিধিমালা ও বেতনকাঠামো নির্ধারণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

পদ্মা সেতুতে ৯ ঘণ্টায় কোটি টাকার টোল আদায়

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার কোটি মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। আজ মঙ্গলবার ভোর থেকেই সেতুর উত্তর টোল প্লাজার মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় যাত্রীবাহী দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বাড়তি চাপ রয়েছে। তবে অন্যান্য বছরের মতো ছুটি শুরুর প্রথম দিনে টোল প্লাজা অভিমুখে বড় জটলা নেই।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক শেখ ইশতিয়াক আহমেদ গণমাধ্যমকে জানান, সোমবার (১৬ মার্চ) মধ্যরাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত মাওয়া দিয়ে সেতু পার হয়েছে ১০ হাজার ৩৮০টি যানবাহন। এসময় টোল আদায় হয় ১ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা। এ প্রান্তে প্রতি মিনিটে সর্বমোট ১০টি লেন দিয়ে মোটরসাইকেলসহ ৪৫-৫০টি যানবাহন পারাপার করছি আমরা।

এবার যাত্রীচাপ মোকাবিলায় আমরা আগেভাগেই টোল প্লাজার সবকটি বুথ পুরোপুরি প্রস্তুত করেছি। প্রতিটি বুথে অতিরিক্ত লোকবল আনা হয়েছে। যানবাহনের বিশৃঙ্খলা রোধে নিরাপত্তাকর্মীও বাড়ানো হয়েছে। মোটরসাইকেল লেন একটি থেকে বাড়িয়ে তিনটি করা হয়েছে। বড় যানবাহনের জন্য ইটিসিসহ (স্বয়ংক্রিয় টোল আদায় পদ্ধতি) ৭টি লেন সচল রয়েছে। পাশাপাশি আমরা আমাদের টোল প্লাজার পাশে যাত্রীদের জন্য টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা চালু করেছি।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বিশেষ করে রাতের বেলা কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পদ্মা সেতু এলাকায় সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। বিশৃঙ্খল বা অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা কাজ করছি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com