রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী

নির্বিঘ্ন ঈদযাত্রায় পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে:সড়কপরিবহন মন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার পর্যায়ক্রমে তেল সরবরাহ নিশ্চিত করার জন্য তৎপর আছে। আপনারা জানেন যে জাতীয় সংকট ও আন্তর্জাতিক সংকট পড়েছে। আমাদের সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে জ্বালানি তেলের সংকট থেকে উত্তরণের জন্য চেষ্টা করে আসছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে পটুয়াখালীর গলাচিপায় লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের ৭০ কিলোমিটার এলাকায় রাবনাবাদ নদীর ওপর ‘রাবনাবাদ সেতু’র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ২৫ দিনের একটা সরকার সবাই যার যার অবস্থান থেকে কাজ করছে। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে এই চেষ্টা অব্যাহত থাকবে।

রাবনাবাদ সেতু নির্মাণ হলে জনভোগান্তি লাঘব হবে জানিয়ে তিনি বলেন, এই সেতু নির্মাণের মাধ্যমে এলাকার অর্থনীতিতে গতি আসবে, কর্মজীবী মানুষ তাদের উৎপাদিত পণ্য সহজে পরিবহন করতে পারবে এবং উপজেলা থেকে জেলা ও রাজধানীর সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে— যা একটি উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com