বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাবি-জবির ভিসি নিয়োগ হতে পারে আজ, আলোচনায় দুই অধ্যাপক

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হতে পারে আজ। এ দুটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। সব ঠিক থাকলে ঈদের আগের শেষ কর্মদিবস হিসেবে সোমবারই (১৬ মার্চ) প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, শিক্ষামন্ত্রীর দপ্তরে ১৫০ জন অধ্যাপকের তালিকা জমা পড়েছিল।

মন্ত্রী তালিকা ও তাদের সিভিগুলো দেখে তা মার্কিং করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠান। সেখান থেকে প্রধানমন্ত্রী তার সিদ্ধান্ত জানিয়েছেন। এটি বিশ্ববিদ্যালয় দুটির আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন হয়ে আসলেই প্রজ্ঞাপন জারি করা হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নতুন মুখ আসছে। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে এ পদে নিয়োগ দেওয়া হতে পারে। তিনি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে দায়িত্ব পালন করছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিমকে সরিয়ে দিয়ে তার জায়গায়ও নতুন মুখ আনা হবে। জবির উপাচার্য পদে আসতে পারেন বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ড. মো. রইছ উদ্‌দীন।

অন্যদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি শূন্য হলে সেখানে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান। তিনিই বাউবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেতে পারেন।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com