ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন থানা-পুলিশ পুড়ানো বলা ভাইরাল সমন্বয়ক মাহদী Logo প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, জরিমানা বলাকাকে Logo গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ২০ Logo ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ Logo সারের কোনো সংকট নেই, পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে : কৃষিমন্ত্রী Logo এমআরটি লাইন-১ ও ৫ এর খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী Logo নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫ Logo চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

ইরানে কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নিহত ১৫

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি শিল্প এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত হয়েছেন।

ওই সময় কারখানাতে শতাধিক শ্রমিক কাজ করছিলেন। একই সময় ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ফলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। খবর আল-জাজিরা।

ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়, ইসফাহান শহরের একটি শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হন। ওই সময় কারখানার ভেতর শ্রমিকরা কাজ করছিলেন। 

আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, শনিবার (১৫ মার্চ) ইসফাহানের একটি হিটিং ও কুলিং সরঞ্জাম তৈরির কারখানায় এই হামলা চালানো হয়। সংস্থাটি হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীকে দায়ী করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে শনিবার ছিল চলমান সংঘাতের ১৫তম দিন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়ে অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫০০ জনের বেশি আহত হয়েছেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ইরানে কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নিহত ১৫

আপডেট সময় ০৩:৫৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬