শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

বিকাশ-এ রঙিন ঈদ কার্ডসহ সালামি বাড়িয়ে দিচ্ছে ঈদের আনন্দ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

পরিবর্তনশীল সময়ের সঙ্গে ঈদ উদ্যাপনের ধরনেও এসেছে নতুনত্ব। উৎসবের আমেজকে রাঙাতে বড়দের কাছ থেকে ছোটদের সালামি পাওয়ার চিরায়ত রীতিতে এখন যুক্ত হয়েছে প্রযুক্তির ছোঁয়া। দূর কিংবা কাছে– প্রিয়জনের কাছে নিমিষেই সালামি পৌঁছে দিতে ‘বিকাশ’ এখন হয়ে উঠেছে উৎসবের অবিচ্ছেদ্য অংশ।

ডিজিটাল ঈদ কার্ড আর নতুন সব উদ্ভাবনী ফিচারে এবার ঈদের আনন্দ আরও বর্ণিল।

গত কয়েক বছর ধরে ঈদুল ফিতরের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে বিকাশ-এ সালামি আদান-প্রদান। ‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’– জনপ্রিয় এই স্লোগান, মজার মজার মেসেজ আর সামাজিক মাধ্যমে ঈদ কার্ড শেয়ারের মধ্য দিয়ে ঈদের আনন্দকে সব প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে বিকাশ। এই উৎসবকে কেন্দ্র করে কিউআর কোড, রিকোয়েস্ট মানি, গ্রুপ সেন্ড মানি এবং ডিজিটাল ঈদ কার্ডের মতো নানা ফিচার সালামি লেনদেনে যোগ করেছে এক নতুন মাত্রা।

অফিসের সহকর্মী হোক বা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই-বোন, আত্মীয়স্বজন হোক বা পাড়া-প্রতিবেশী– সালামি লেনদেন সম্পর্কগুলোকে আরও কাছের করে তোলে। প্রিয়জনের কাছে না থেকেও কিংবা দীর্ঘদিন যোগাযোগ না থাকার কারণে তৈরি হওয়া দূরত্ব ঘোচাতে বিকাশ অ্যাপ থেকে কয়েকটি ক্লিকে পাঠানো ঈদ সালামি এবং সাথে লেখা অনুভূতির বার্তা সম্পর্কগুলোতে নতুন প্রাণ সঞ্চার করছে।

বিকাশে সালামি আদান-প্রদানের খুঁটিনাটি

সালামি পাঠাতে গ্রুপ সেন্ড মানি: যারা একসঙ্গে অনেককে সালামি পাঠাবেন, তারা খুব সহজে বিকাশ-এর ‘গ্রুপ সেন্ড মানি’ ফিচার ব্যবহার করতে পারছেন। এজন্য শুরুতেই বিকাশ অ্যাপের সেন্ড মানি আইকনে ক্লিক করে গ্রুপ সেন্ড মানি অপশন ট্যাপ করতে হবে। এরপর সর্বোচ্চ ৭টি নম্বর যুক্ত করে সালামি পাঠানোর গ্রুপ তৈরি করে নিতে হবে। তারপর মোট সেন্ড মানির পরিমাণ দিয়ে চাইলে প্রতি নম্বরে সমান ভাগে অথবা একেক নম্বরে একেক পরিমাণ সালামি পাঠানো যাচ্ছে। একজন গ্রাহক একাধিক গ্রুপ তৈরি করেও সালামি পাঠাতে পারছেন।

সালামির সাথে বর্ণিল ঈদ কার্ড: সালামি পাঠানোর সময় বিকাশ অ্যাপে থাকা বর্ণিল ঈদ কার্ড সিলেক্ট করে তার ওপর নিজের আবেগ-অনুভূতি, স্নেহ-ভালোবাসা জানিয়ে মেসেজ যুক্ত করতে পারছেন গ্রাহকরা। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই মেসেজ লেখার সুযোগ রয়েছে।

সালামি চেয়ে রিকোয়েস্ট মানি: সালামি প্রত্যাশীদের জন্য এক কার্যকর উপায় হচ্ছে বিকাশ অ্যাপের ‘রিকোয়েস্ট মানি’ ফিচার। অ্যাপ থেকে এই আইকনে ট্যাপ করে সর্বোচ্চ ১০টি বিকাশ অ্যাকাউন্টে পৃথকভাবে বা গ্রুপ তৈরি করে প্রিয়জনের কাছে সালামির রিকোয়েস্ট পাঠানো যাবে। রিকোয়েস্ট গ্রহণকারী ব্যক্তি তার নোটিফিকেশন অথবা অ্যাপের ড্যাশবোর্ড থেকে রিকোয়েস্টটিতে সম্মতি দিয়ে দ্রুত সালামি পাঠিয়ে দিতে পারছেন।

খরচ কমাতে সেন্ড মানি বান্ডেল: এদিকে, সেন্ড মানির মাধ্যমে অনেককে সালামি পাঠানোর খরচ কমাতে গ্রাহকরা বিকাশ অ্যাপের ‘আমার বিকাশ’ সেকশন থেকে পছন্দের সেন্ড মানি বান্ডেল কিনে নিতে পারেন। বর্তমানে ৫, ১০, ২৫, ৫০ ও ১০০টি সেন্ড মানির বান্ডেল পাওয়া যাচ্ছে, যার প্রতিটির মেয়াদ ৩০ দিন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com