ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

ইরান যুদ্ধে অংশ নিতে প্রায় আড়াই হাজার মার্কিন স্থলসেনা রওয়ানা দিয়েছে বলে জানা গেছে। এই যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে। খবর আল জাজিরার।

৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা এখন জাপানের ওকিনাওয়ায় তাদের নিজ বন্দর থেকে ইউএসএস ত্রিপোলির পাশে রওনা দিচ্ছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।

এই জাহাজ থেকে মেরিন সদস্যদের সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে। যেকোনো সংকট মোকাবিলা বা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে।

মূলত তাদেরকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধে মোতায়েন করা প্রথম স্থল সেনা বলা হচ্ছে। যদিও মেরিনরা স্থলে এবং সমুদ্রে উভয় স্থানেই মোতায়েন রয়েছেন।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ থেকে এটা স্পষ্ট যে, তারা এই যুদ্ধে ধীরে ধীরে নিজেদের সামরিক শক্তিবৃদ্ধি করছে এবং খুব দ্রুত এই যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা তাদের নেই বলেই মনে হচ্ছে।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

আপডেট সময় ০২:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬