বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

কোথাও না থেমেই বিকাশে ১৪টি প্রধান সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

যোগাযোগ ব্যবস্থাকে আরো সহজ ও যানজট মুক্ত করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে দেশজুড়ে ১৪ টি গুরুত্বপূর্ণ সেতুর টোল প্লাজায় চালু হয়েছে স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা। ফলে, এখন গাড়ি ব্যবহারকারীরা টোল বুথে দীর্ঘ লাইন এড়িয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করতে পারছেন বিকাশ অ্যাকাউন্ট থেকেই।

বিকাশ-এ স্বয়ংক্রিয়ভাবে টোল

গ্রাহক তার গাড়িটি বিকাশ অ্যাপ থেকে একবার রেজিস্ট্রেশন করলেই দেশেজুড়ে ছড়িয়ে থাকা এই ১৪ টি গুরুত্বপূর্ণ টোল প্লাজা পারাপারের সময় স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাকাউন্ট থেকে টোল পরিশোধ হয়ে যাবে। যানবাহনের উইনশিল্ডে লাগানো আরইফআইডি (RFID) স্টিকার সরাসরি স্ক্যান হয়ে এসব টোল প্লাজাগুলোতে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে।

ফলে, কোথাও না থেমেই গ্রাহক সরাসরি টোল প্লাজা অতিক্রম করতে পারছেন। টোল প্লাজা দিয়ে গাড়ি অতিক্রম করার সময় গ্রাহক গাড়িতে না থাকলেও স্বয়ংক্রিয়ভাবে টোল ফি কেটে নেওয়া হবে। এমনকি, টোল প্লাজা পার হওয়ার সময় ইন্টারনেট না থাকলেও টোল ফি স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হয়ে যাবে এবং ফি কাটার পর গ্রাহক তার রেজিষ্টারড মোবাইলে নোটিফিকেশন পাবেন।

যেসব টোল প্লাজায় দেয়া যাবে স্বয়ংক্রিয় টোল

শহীদ ময়েজ উদ্দিন ব্রিজ, নরসিংদী; মেঘনা-গোমতী সেতু (মেঘনা টোল প্লাজা); মেঘনা-গোমতী সেতু (গোমতী টোল প্লাজা); ৩য় শীতলক্ষ্যা সেতু; সৈয়দ নজরুল ইসলাম সেতু (ভৈরব সেতু); চরসিন্দুর টোল প্লাজা, নরসিংদী; মধুমতি সেতু টোল প্লাজা (কালনা সেতু); কর্ণফুলী সেতু টোল প্লাজা, চট্টগ্রাম; খান জাহান আলী সেতু, খুলনা; লালন শাহ্‌ সেতু, কুষ্টিয়া; হাটিকামরুল-বনপাড়া নতুন সড়ক, নাটোর; হযরত শাহ পরান সেতু টোল প্লাজা, সিলেট; লেবুখালী সেতু, পটুয়াখালী; ও ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া সেতু), পিরোজপুর।

রেজিস্ট্রেশন করার নিয়ম

বিকাশ অ্যাপ থেকে গাড়ি রেজিস্ট্রেশন করা খুবই সহজ। গ্রাহককে প্রথমে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ‘টোল’ অপশন সিলেক্ট করে ‘মোটরযান রেজিস্টার করুন’-এ ক্লিক করে গাড়ির প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। পরবর্তীতে, বিকাশ পিন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। গ্রাহক চাইলে যেকোনো সময় রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন বিকাশ অ্যাপ থেকেই। বিকাশ-এ টোল পরিশোধ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে- https://www.bkash.com/page/toll-payment-bKash।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com