ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন Logo রাজধানীতে আরেক বাসে আগুন, আ.লীগের ৩ নেতা গ্রেফতার Logo গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: জামায়াত আমির Logo রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুন Logo গোপালগঞ্জে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফ চ্যাম্পিয়ন ভারত Logo গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন Logo সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা

সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দির থেকে প্রতিমার স্বর্ণালংকার চুরি

সাতক্ষীরার ২৩০ বছরের পুরোনো ঐতিহাসিক কেন্দ্রীয় মন্দির কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে ‘মায়ের বাড়ি’ নামে পরিচিত এই মন্দিরটি জেলার প্রাচীন মন্দির স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। মঙ্গলবার (১০ মার্চ) মধ্যরাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মন্দিরে এ ঘটনা ঘটে। 

গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ ছুরি করে নিয়ে যায়। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে। 

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চোরেরা ‘মায়ের বাড়ি’ মন্দির কমপ্লেক্সের কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকার ও দানবাক্সের অর্থ চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে চার ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের বালা, এক ভরি ওজনের দুই জোড়া শাঁখা, চার আনা ওজনের এক জোড়া কানের দুল, আট আনা ওজনের একটি ‘মায়ের জিভ’, আট আনা ওজনের একটি চেইন, দশ আনা ওজনের একটি নথ, চার আনা ওজনের দুই জোড়া পেটি, প্রায় পাঁচ ভরি রুপা, দানবাক্সের নগদ সাত হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী।

মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য ও শিক্ষক দীপাসিন্ধু তরফদার বলেন, দুই দিন আগে শহরের কাটিয়া মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। বারবার মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাই। 

মন্দিরের কর্মকর্তা অসীম দাশ সোনা বলেন, মন্দিরের সিসিটিভি ফুটেজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত চোরদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী বলেন, আমরা খবর পেয়েছি এবং ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন

সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দির থেকে প্রতিমার স্বর্ণালংকার চুরি

আপডেট সময় ০৫:১৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬