বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩ দেশের বিমানবন্দরগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি: তথ্যমন্ত্রী ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যুফে ইফতারে বিকাশে ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বিকাশ পেমেন্টে দেশজুড়ে বিভিন্ন প্রিমিয়াম হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে ও বেকারি শপে আকর্ষণীয় সব অফার ঘোষণা করা হয়েছে। ইফতার আয়োজন থেকে শুরু করে ঈদের কেনাকাটা ও খাওয়া-দাওয়ায় গ্রাহকরা বিশেষ এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।

বিলাসবহুল হোটেলে ব্যুফে অফার

আগামী ২০ মার্চ ২০২৬ পর্যন্ত দেশের বেশ কিছু প্রিমিয়াম হোটেলে বিকাশ পেমেন্টে ব্যুফে ইফতারে ‘বাই ওয়ান গেট থ্রি’, ‘বাই ওয়ান গেট টু’ এবং ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার রয়েছে।

বাই ওয়ান গেট থ্রি : সিক্স সিজনস হোটেল।

বাই ওয়ান গেট টু : হোটেল বেঙ্গল ব্লুবেরি, হোটেল লেকশোর এবং দ্য মিডোরি।

বাই ওয়ান গেট ওয়ান : ফারস হোটেল অ্যান্ড রিসোর্টস, এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট, বেঙ্গল ইন, স্কাই সিটি হোটেল, হোটেল জাবের প্যারাডাইজ, প্লাটিনাম গ্র্যান্ড, ম্যাপল লিফ হোটেল অ্যান্ড রিসোর্ট, ইউনিক রিজেন্সি, অ্যাসকট ঢাকা এবং হোটেল সারিনা।

রেস্টুরেন্টে ডিসকাউন্ট

ইফতার আয়োজন কিংবা ঈদের আড্ডায় দেশজুড়ে বিভিন্ন রেস্টুরেন্টে কুপন কোড ‘D4’ ব্যবহার করে বিকাশ পেমেন্টে পাওয়া যাবে ৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ন্যূনতম ৫০০ টাকা পেমেন্টে ১০ শতাংশ হারে দিনে একবার ১৫০ টাকা এবং অফার চলাকালীন ৫ বারে মোট ৭৫০ টাকা পর্যন্ত এই ছাড় উপভোগ করা যাচ্ছে।

আলফ্রেডো, বার্গার কিং, সিক্রেট রেসিপি, ক্যাফে রিও, ক্যাপ্টেনস ওয়ার্ল্ড, শেফ’স টেবল, ক্রিস্প, গ্রিনস অ্যান্ড সিডস, ইনডালজ্, খাও সান, গিনজা, পিৎজা টাইমস, পিৎজারিয়ান বিডি, দ্য গ্রিন লাউঞ্জ এবং উৎসবসহ প্রায় ২,৪০০টি আউটলেটে এই কোডটি ব্যবহার করা যাবে।

ক্যাফে, সুইটস ও বেকারি শপ

ক্যাফে, সুইটস ও বেকারি শপে কুপন কোড ‘D7’ যোগ করে বিকাশ পেমেন্টে পাওয়া যাচ্ছে ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এই মার্চেন্টগুলোতে ন্যূনতম ৩০০ টাকা পেমেন্টের সময় ১০ শতাংশ হারে দিনে একবার ১০০ টাকা এবং অফার চলাকালীন ৫ বারে সর্বমোট ৫০০ টাকা পর্যন্ত ছাড় মিলছে। এই ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।

অফারটি পাওয়া যাচ্ছে আমাল ফুড, আজওয়া, কুপার’স, পিউরো বেকারি, সুমি’স হট কেক, টেস্টি ট্রিট, ওয়েল ফুড, নর্থ এন্ড, ক্রিমসন কাপ, ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার, প্রিমিয়াম সুইটস এবং মিঠাইসহ ২,৫০০-এর বেশি আউটলেটে।

বিকাশ পেমেন্টে ইফতার অর্ডারের সব অফার দেখে নেওয়া যাবে এই লিংকে: বিকাশ অফার

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com