ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সখ করে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল তৌফিজের Logo প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন Logo বাংলাদেশ-ভারত বাণিজ্যকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে আলোচনা প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী Logo চীনের বাজার বাংলাদেশের রেশম শিল্পের জন্য সম্ভাবনাময় একটি ক্ষেত্র : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে : ত্রাণমন্ত্রী Logo গোপালগঞ্জে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ Logo ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার Logo মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত Logo বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড Logo কোটচাঁদপুরে ১৫ আগস্ট উপলক্ষে ব্যানার-ফেস্টুন টাঙানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন, প্রকাশ হয়নি নাম

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর এক সপ্তাহের মাথায় অবশেষে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করেছে ইরান। তবে তার নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বিবিসি বাংলার খবর বলছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আহমাদ আলামোলহোদা জানিয়েছেন, সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নতুন নেতা নির্বাচিত হয়েছেন।

তিনি বলেন, এখন আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি নির্ভর করছে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির ওপর। তিনিই এ বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

এর আগে ইসরায়েল হুমকি দিয়ে বলেছিল, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হবে, তাকেই লক্ষ্যবস্তু করা হবে। সে কারণেই ইরান নতুন সর্বোচ্চ নেতার নাম প্রকাশ করছে না বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলায় খামেনির স্ত্রীসহ পরিবারের আরও কয়েকজন সদস্য এবং কয়েকজন শীর্ষ কর্মকর্তাও মারা যান।

গত ১০ দিন ধরে ইরানে ধারাবাহিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এই যুদ্ধের ফলে জ্বালানি তেলের বাজারসহ অস্থির গোটা বিশ্ব।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

সখ করে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল তৌফিজের

ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন, প্রকাশ হয়নি নাম

আপডেট সময় ০৮:০২:০০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬