ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই, সব আ. লীগের পাপের ফসল : তথ্য উপদেষ্টা Logo ৬৬.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট Logo যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান কঠোর জবাব দেবে ইরান Logo স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ: রিজভী Logo ঈদে মিলাদুন্নবী উদযাপনে কর্মসূচি ঘোষণা করল সরকার Logo চাঁদাবাজির প্রতিবাদে স্পিডবোট বন্ধ, জরুরি চিকিৎসা না পেয়ে ঘাটেই মুক্তিযোদ্ধার মৃত্যু Logo রংপুরে চিড়িয়াখানায় ২৭ তরুণ-তরুণী আটক Logo আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনলো বিজিবি Logo চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই: জোনায়েদ সাকি Logo বাস কাউন্টারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ইরান বসতে চায়, আমি বলেছি ‘অনেক দেরি হয়ে গেছে’: ট্রাম্প

ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি রাজি নন বলেও জানিয়েছেন। বলেছেন, আলোচনায় বসার সময় শেষ হয়ে গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন তিনি।

ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘তাদের (ইরান) আকাশ নিরাপত্তা ব্যবস্থা, বিমান বাহিনী, নৌ বাহিনী এবং নেতৃত্ব- শেষ হয়ে গেছে। ওরা কথা বলতে চায়। আমি বলেছি অনেক দেরি হয়ে গেছে!’

এর আগেও একবার এমন দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের এই ক্ষ্যাপাটে প্রেসিডেন্ট। তিনি বলেছিলেন, খামেনির মৃত্যুর পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে।

কিন্তু ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়েছিল তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা করবেন না।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরইমধ্যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ বেশ কয়েকজন কর্মকর্তাসহ প্রায় ৮০০ ইরানিকে হত্যা করেছে তারা।

এদিকে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। ইসরায়েলে হামলা হয়েছে। হামলা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও। তিন দেশের এই সংঘাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

বিদ্যুৎসংকটে বর্তমান সরকারের দায় নেই, সব আ. লীগের পাপের ফসল : তথ্য উপদেষ্টা

ইরান বসতে চায়, আমি বলেছি ‘অনেক দেরি হয়ে গেছে’: ট্রাম্প

আপডেট সময় ০৯:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬