ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চীনের বাজার বাংলাদেশের রেশম শিল্পের জন্য সম্ভাবনাময় একটি ক্ষেত্র : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে : ত্রাণমন্ত্রী Logo গোপালগঞ্জে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩ Logo ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার Logo মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত Logo বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড Logo কোটচাঁদপুরে ১৫ আগস্ট উপলক্ষে ব্যানার-ফেস্টুন টাঙানোর অভিযোগে মামলা, গ্রেপ্তার ১ Logo খুলনায় অস্ত্র ও গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার Logo ফরিদপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ যুবকের যাবজ্জীবন Logo ঢাকা-চট্টগ্রামসহ কোনো মহাসড়কে চলবে না থ্রি-হুইলার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

ইরানের রাজধানী তেহরানে সোমবার (২ মার্চ) দিনগত রাত থেকে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ নিয়ে গত কয়েক দিনের হামলায় দেশজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ জনে দাঁড়িয়েছে। তবে সোমবার দিনগত রাতের হামলায় সুনির্দিষ্ট কতজন নিহত ও আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, গত কয়েক রাতের তুলনায় সোমবার (২ মার্চ) দিনগত রাতের এই বোমাবর্ষণ ছিল অনেক বেশি ভয়াবহ। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি কমপ্লেক্সেও হামলার খবর পাওয়া গেছে। তবে টেলিভিশনটির সম্প্রচার এখনো চালু রয়েছে।

কেবল তেহরানই নয়, কারাজ ও কোমসহ ইরানের অন্যান্য বড় শহরগুলোতেও ব্যাপক বোমাবর্ষণের খবর পাওয়া গেছে।

সূত্র: আল-জাজিরা

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

চীনের বাজার বাংলাদেশের রেশম শিল্পের জন্য সম্ভাবনাময় একটি ক্ষেত্র : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

আপডেট সময় ১১:৪৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬