ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি Logo দুদকে নতুন চেয়ারম্যান-কমিশনারদের যোগদান Logo এখনকার মতো স্বাধীনভাবে গণমাধ্যম চর্চার সুযোগ অতীতে ছিল না : তথ্যমন্ত্রী Logo প্রধান সব নদীর পানি বিপৎসীমার নিচে, বাড়তে পারে আগামী তিন দিনে Logo সংসদের অধিবেশন কক্ষে প্রচার চালানো যাবে না : সিইসি Logo জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, জনগণের সম্পদ : ভূমিমন্ত্রী Logo কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা Logo হামের উপসর্গে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ১০১৮ Logo মসজিদের অজুখানা থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার

এবার মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকনে’ হামলা চালিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি, ‘উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আঘাত হেনেছে। এতে রণতরীটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।’

‘স্থল ও সমুদ্র ক্রমশ সন্ত্রাসী আক্রমণকারীদের কবরস্থানে পরিণত হবে’— এমন হুঁশিয়ারি দিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইরানি সশস্ত্র বাহিনী সামরিক সংঘাতের একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং স্থল ও সমুদ্রে অভিযান আরও তীব্র করা হবে’।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

গত জানুয়ারিতে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে বিশাল নৌবহর মধ্যপ্রাচ্যে মোতায়েন করে যুক্তরাষ্ট্র। পরে তাদের সাথে যোগ দেয় যুক্তরাষ্ট্র ও বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’, যা বর্তমানে ভূমধ্যসাগরে অবস্থান করছে।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি

এবার মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকনে’ হামলা চালিয়েছে ইরান

আপডেট সময় ০৮:৪৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬