সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু: জামায়াত আমির

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সব চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবে আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। আমরা চাই না জাতীয় সংসদের একটা সেকেন্ড নষ্ট হোক। জাতীয় সংসদ কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু হোক, সেটা চাই না। বরং জাতীয় সংসদ হবে দেশের সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় রাজধানীর ‘বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় কারি বেলাল হোসাইনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও উপস্থিত হয়েছেন সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের এমপি ও নেতা, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসক, ওলামা-মাশায়েখ, কবি সাহিত্যিক, ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা। 

প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে সভাপতির বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, অতীতে আমরা বিরোধী দল দেখেছি। নির্বাচন যেমন আমি-ডামি ছিল সরকারিও বিরোধী দলও তেমনি আমি-ডামি ছিল। এই ধরনের কোনো বিরোধী দল কোনো দেশের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনতে পারে না। 

তিনি বলেন, সরকারের গৃহীত সব সংগত পদক্ষেপে আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতাও থাকবে। কিন্তু আমাদের বিবেচনায় আমরা যদি দেখি যে সরকার কোনো অসংগত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছেন আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করবো, করে সহযোগিতা করবো। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হবো, জাতী উপকৃত হবে। সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেটাই আমরা পালন করবো।

তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে আমরা জাতির অধিকারের পক্ষে দাঁড়াবো এবং জাতিকে আমাদের সঙ্গে শামিল থাকতে বলবো। তবে আমরা এই সদিচ্ছায় রাখতে চাই এই ধারণাই পোষণ করতে চাই যে, এই সরকার সংসদকে আগামীতে এগিয়ে যাওয়ার বাহনে পরিণত করবে।

জামায়াত আমির বলেন, কোনো বাহন কখনো এক চাকায় চলে না, দুটো চাকা মিনিমাম লাগবে। সরকারি দল যদি সামনের চাকা হয় তাহলে বিরোধী দল হবে পিছনের চাকা। একটা বাদ দিয়ে যানবাহন অবস্থায় আরেকটা একা চলতে পারবে না। আমরা সেই পথ চলায় সমন্বয় চাই এবং পারস্পরিক সম্মানের জায়গাটা চাই।

তিনি বলেন, যে সব কালো আইন এখনো আমাদের সংবিধানে রয়ে গেছে আমরা সম্মিলিতভাবে সেগুলা দূর করার প্রয়াস চালাবো। আর জাতিকে একটা সুস্থ বিকশিত সম্মানের জাতি হিসেবে বিশ্বের দরবারে দাঁড় করানোর জন্য। যে আইন সংযোজনের প্রয়োজন আমরা প্রত্যাশা করবো যে সরকারি দল এবং বিরোধী দল মিলে সেভাবেই আমরা এগিয়ে যাবো।

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, যদি এ রাজনীতিটা আমরা করতে পারি তাহলে অতীতের রাজনীতির যে হতাশাজনক ধারা এখন পর্যন্ত জাতিকে গ্রাস করে আছে, তার করাল গ্রাস থেকে আশা করি জাতি মুক্তি পাবে ইনশাআল্লাহ। 

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com