ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য Logo সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ Logo জ্বালানি সংকটে ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে : অর্থমন্ত্রী Logo প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ Logo অনলাইন জুয়ার প্রতিবাদ করে হামলার শিকার সেই কলেজ শিক্ষকের মৃত্যু Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা Logo অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী

ইফতার মাহফিলেও মির্জা আব্বাসের সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীর দুষ্টুমি!

বিএনপি নেতা মির্জা আব্বাস ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে নির্বাচনকালীন সম্পর্ক ছিল দা-কুমড়োর মতো। ঢাকা-৮ আসনে দুজনেই প্রচারণার সময় যেমন ছিলেন সরব ও সতর্ক, তেমনি তাদের বাকযুদ্ধ ছিল সারাদেশে আলোচিত। নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসকে প্রায়ই নাকানি চুবানি খাইয়েছেন।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলেও মির্জা আব্বাসকে খানিকক্ষণ উদ্বিগ্ন করে তোলেন পাটওয়ারী। ইফতারের কিছুক্ষণ আগে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এগিয়ে যান। কিছুক্ষণ কথা বলেন। অনতিদূরে বসেছিলেন মির্জা আব্বাস। তিনি বারবার লক্ষ্য রাখছিলেন পাটওয়ারী আবার তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে কোনো অভিযোগ করেন কি না।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী এগিয়ে যান মির্জা আব্বাসের দিকে। মোলাকাত করে বলেন, ‘আব্বাস ভাই! ভয় পাইয়েন না। কিছু বলিনাই।’

এরপর সহাস্যে করমর্দন শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ আসনে বসেন। এ সময় সমবেতদের মধ্যে হাসির রোল পড়ে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য

ইফতার মাহফিলেও মির্জা আব্বাসের সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীর দুষ্টুমি!

আপডেট সময় ০৭:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬