ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হামের উপসর্গে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ১০১৮ Logo মসজিদের অজুখানা থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার Logo কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড : স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিক নিহত Logo ১৫ আগস্টের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ৫২, ভাটারা থানার মামলায় রিমান্ডে ১৫ Logo দীর্ঘ ৯ মাস পর কারাগারে পরিবারের দেখা পেলেন ইমরান খান Logo স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি Logo শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি Logo ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন বেঁচে ফেরা ৩ বাংলাদেশি Logo নির্বাচনের আগে দিন দিন সমর্থন হারাচ্ছেন নেতানিয়াহু Logo থানা থেকে লুট হওয়া পিস্তল কোমরে নিয়ে ঘুরছিলেন ছোট নিশান, অবশেষে গ্রেপ্তার

২৭৪ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের

আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ অভিযানে ২৭৪ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আফগানিস্তানে অভিযান এখনো অব্যাহত আছে। অভিযানে আফগানিস্তানের ২২টি স্থানে সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা এখন পর্যন্ত ২৭৪ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া অভিযানে ৪ শতাধিক আফগান সেনা আহত হয়েছেন, ৮৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী আফগান বাহিনীর অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান এবং কামান ধ্বংস করা হয়েছে। এছাড়া আফগানিস্তানের সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপোও ধ্বংস করা করা হয়েছে।

অন্যদিকে আফগানিস্তানের হামলায় এ পর্যন্ত ১২ পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলেও জানিয়েছেন আইএসপিআর মহাপরিচালক।

এদিকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সীমান্তে নতুন করে শুরু হওয়া সংঘাত বন্ধে পাকিস্তানের সঙ্গে আলোচনায় আফগানিস্তান আগ্রহী।

আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে তালেবান সরকারের মুখপাত্র বলেন, ‘আমরা কেবল আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করেছি এবং কখনও কাউকে আক্রমণ করিনি। আমরা সর্বদা একটি শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছি এবং আমরা এখনও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। প্রতিবেশী দেশসহ বিশ্বের সকল দেশের সাথে আফগানিস্তান ভালো এবং ইতিবাচক সম্পর্ক চায়।

আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আফগানিস্তানের ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না এবং আজও এই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করেই আমাদের পররাষ্ট্র নীতি এবং আমরা কারও প্রতি শত্রুতার পথ নিতে চাই না।’

জবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, পাকিস্তান হামলা চালিয়ে যেতে থাকলে তার কঠোর জবাব দেয়ার সামর্থ্য আফগানিস্তানের আছে। তিনি আরও বলেন, ‘আমরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। এতে বার্তা দেয়া হয়েছে, আমাদের হাত তাদের গলা পর্যন্ত পৌঁছাতে পারে।’

এছাড়াও আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিউদ্দিন ফিত্রাত হুঁশিয়ারি দিয়েছেন, ‘যদি পাকিস্তান সামনে আরও হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আরও শক্তিশালী এবং জোরালো জবাব দেওয়া হবে’।

এরআগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতের দিকে পাকিস্তানের সীমান্ত এলাকায় হামলা চালায় আফগানিস্তান। তালেবান কর্তৃপক্ষের বক্তব্য, গত সপ্তাহে পাকিস্তানি বিমান হামলার জবাবে সীমান্তের পাকিস্তানি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে তারা পাল্টা হামলা চালিয়েছে। আজ শুক্রবারও হামলা অব্যাহত আছে। উভয় দেশই সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে।

এরপরই জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের অংশ হিসেবে দেশটির রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশে বোমা ফেলে পাকিস্তানের বিমান বাহিনীর (পিএএফ)। ফলে দীর্ঘ কয়েক মাস ধরে চলা দুই প্রতিবেশী দেশের সীমান্ত উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে।

সূত্র: আলজাজিরা, ডন

বাংলা৭১নিউজ/এএস

Tag :

হামের উপসর্গে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ১০১৮

২৭৪ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের

আপডেট সময় ০৯:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬