শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

জেদ্দায় ওআইসির শীর্ষ নেতাদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ফিলিস্তিন ইস্যুতে ওআইসির (অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে জরুরি বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে হয় এসব বৈঠক।

ড. খলিলুর রহমান যাদের সঙ্গে বৈঠক করেছেন, তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. এলখরেইজি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. ভারসেন আঘাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজি।

বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তারা শুভেচ্ছা জানান। তাদের বিশ্বাস, নতুন নেতৃত্বের হাত ধরে শিগগিরই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বাংলাদেশে, ঘটবে উত্তরোত্তর উন্নয়ন। তাছাড়া, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান একই থাকবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানান তারা।

উল্লেখ্য, আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশের পক্ষে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com