শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৫ বছরের কম বয়সী সব শিশু পাবে, আগে নেওয়া থাকুক বা না থাকুক শহীদ জিয়ার কণ্ঠে উজ্জীবিত হয়েছিল বাঙালি জাতি দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু শিগগিরই তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে : অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী

জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমার ইন্তেকাল

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জয়নুল আবদিন ফারুক সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হলে কানিজ ফাতেমাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে নিবিড় চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুরের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com