ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, দুই দালালসহ আটক ৭ Logo নাগরিক সেবা নিশ্চিতে ডিএসসিসির সমন্বিত অভিযান Logo নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি মৃত্যুদণ্ড Logo হালাল শিল্পের সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে Logo স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার Logo মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ চুরির মামলা, ‘বড় অঙ্কে’র ক্ষতিপূরণ দেবে হার্ভার্ড Logo চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ Logo ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় Logo উত্তর সিটির রিকশা ঢুকতে পারবে না দক্ষিণে : ডিএসসিসি প্রশাসক Logo গভীর রাতে পিৎজার দোকানে তিন সেকেন্ডে ৩ রাউন্ড গুলিবর্ষণ

পেঁয়াজ ক্ষেতে দুর্বৃত্তের হানা, মাঠে গিয়ে এমপি হারুনের হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামে দুই কৃষকের ৩০ শতাংশ জমির হালি পেঁয়াজ ক্ষেত কেটে নষ্ট করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শনে যান রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং স্থানীয় প্রশাসনকে দ্রুত দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এমপি হারুন-অর-রশিদ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তবে যারাই এ ঘটনা ঘটিয়ে থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। এখন থেকে রাজবাড়ী-২ আসনে কোনো দুর্বৃত্তায়নের জায়গা হবে না।

এর আগে ১৭ ফেব্রুয়ারি রাতে পাংশার মেঘনা খামারপাড়া গ্রামে কৃষক মো. বাবুল মোল্লা ও মো. মমিন মোল্লার পেঁয়াজ ক্ষেত কেটে নষ্ট করে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা তাদের পেঁয়াজ ক্ষেত কেটে সম্পূর্ণ নষ্ট করে দেয়। এতে তাদের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, দুই দালালসহ আটক ৭

পেঁয়াজ ক্ষেতে দুর্বৃত্তের হানা, মাঠে গিয়ে এমপি হারুনের হুঁশিয়ারি

আপডেট সময় ১১:৩৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬