ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ Logo জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি Logo ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক Logo মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের Logo গোপালগঞ্জে ২ থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কাজ, ভোগান্তিতে মানুষ Logo ‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ যাওয়ার প্রত্যয় ডিবিএল ও ব্রাইট সিরামিকসের Logo ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ Logo জেমসের গান সংরক্ষণে বিশেষ উদ্যোগ Logo এসএমই হবে উৎপাদন ও রফতানির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী Logo শ্রম বিক্রি করে দুমুঠো ভাত জুটলেও, জুটে না মাথা গোজার ঠাঁই

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিনদেশিরা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সাধারণ মানুষের পাশাপাশি ভিনদেশিরাও এসেছেন শহীদ মিনার প্রাঙ্গণে। বিভিন্ন দেশের নাগরিকরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করে স্মরণ করেছেন ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই শহীদ মিনার এলাকায় ছিল মানুষের ঢল। সাদা-কালো পোশাকে, হাতে ফুল নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সারিবদ্ধভাবে শহীদ বেদিতে অর্পণ করেন পুষ্পস্তবক। এ সময় উপস্থিত ছিলে বিদেশি নাগরিকরাও।

শহীদ মিনার প্রাঙ্গণে কথা হয় কানাডার নাগরিক জেসির সঙ্গে। তিনি বলেন, এটা দেখে খুবই ভালো লাগছে যে, সবাই এখানে তাদের ভাষা ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছে। ভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা সাধারণত বিরল। আমরা এখানে আসতে পেরে গর্বিত বোধ করছি।

ইতালির নাগরিক জোসেফ বলেন, আমাদের এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এটা সবার জন্যই একটি আনন্দঘন এবং আবেগময় মুহূর্ত। নানা দেশ থেকে আমরা আজ এখানে এসেছি। ভাষার প্রতি এমন আবেগ ও ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিনদেশিরা

আপডেট সময় ১২:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬