রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বোচ্চ চেষ্টা করেছি ২১ ফেব্রুয়ারিকে মর্যাদার সাথে পালন করতে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

একুশে ফেব্রুয়ারিকে ঘিরে জাতির আবেগ, ইতিহাস ও সংস্কৃতির বিষয়টি সামনে রেখে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একুশ আমাদের অহংকার। ছাত্র গণঅভ্যুত্থানের পর মানুষের যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তৈরি হয়েছে, তার মধ্যে অন্যতম হলো জাতীয় ইতিহাস ও সংস্কৃতিকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া। সেই চিন্তা থেকেই এবারের একুশে ফেব্রুয়ারি আরও বেশি গুরুত্ব দিয়ে পালন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জাতির সমস্ত ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করি। এটিকে শুধু ধারণ নয়, লালন করাও আমাদের দায়িত্ব। জাতীয় জীবনের ইতিহাসের সবচেয়ে প্রারম্ভিক ও গুরুত্বপূর্ণ ঘটনা ২১শে ফেব্রুয়ারি ১৯৫২। এখান থেকেই স্বাধীনতার বীজ বপন শুরু হয়েছে। এই ইতিহাসকে আরও মহিমান্বিত করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, ছাত্র গণঅভ্যুত্থানের একটি বড় প্রত্যাশা হচ্ছে জাতীয় সংস্কৃতি ও ইতিহাসকে যথাযথ সম্মান দেওয়া। সেই প্রত্যাশাকে সামনে রেখে একুশকে মর্যাদাবান করতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে সব জাতীয় দিবস ও কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করা হবে।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, একুশ কেবল একটি দিবস নয়, এটি জাতির চেতনার মূল ভিত্তি। এই চেতনা থেকেই আগামীতেও জাতীয় সংস্কৃতি ও ইতিহাসকে সমুন্নত রাখার অঙ্গীকার করা হয়।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com