সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত সময়ের মধ্যে যে অনিয়মগুলো হয়েছে, সেগুলো ক্লিন করে নবউদ্যমে কাজ শুরু করা। স্ট্রাকচারটা হবে এমন যে আসলে আমরা সকলেই মিলে চাই একটি ভবিষ্যতের ভালো একটি বাংলাদেশ গড়তে। যে দেশটা হবে আমাদের সবার জন্য বাংলাদেশ। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব, দায়িত্ববোধের জায়গাটা আমাদের খুব তীব্র আছে এখন।
বুধবার সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা বেশকিছু অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং নিয়ে এগোচ্ছি এবং চেষ্টা করব, এজন্য আমরা সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করলে আমরা এগিয়ে যেতে পারব। আমাদের আসলে সবার আগে যেটা করতে হবে, সেটি হচ্ছে আমাদের একটা ইমেজ বিল্ডআপ করতে হবে যে, আমরা মানুষের সেবক, আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি। আমরাই পারব দেশে একটি অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন নিয়ে আসতে।
ফারজানা শারমিন পুতুল বলেন, আপনারা দোয়া করবেন, আপনাদের সহযোগিতা প্রয়োজন আমাদের। আর কাজ করি আস্তে আস্তে, যে ল্যাকিংসগুলো আছে, প্রবলেমসগুলো আছে— এগুলো আইডেন্টিফাই করব, ওভারকাম করব ইনশাআল্লাহ। সবাই মিলে একটি ভবিষ্যতে বাসযোগ্য ভালো বাংলাদেশ গড়তে পারব, সেই দোয়া আপনারা করবেন।
বাংলা৭১নিউজ/এবি























