ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিয়োগে জালিয়াতি, রেলের সাবেক জিএমসহ দুইজনের কারাদণ্ড Logo পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমান ও ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক Logo একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে: রিজভী Logo আমু-শাজাহানসহ ৬ নেতা কারাগারে, মির্জা আজমকে নিয়ে বিজ্ঞপ্তির নির্দেশ Logo নয়াদিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন Logo কে হচ্ছেন জেমস বন্ডের নতুন নায়িকা Logo নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার Logo রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা Logo শেখ জায়েদ রোডে সবুজের ঢেউ, দুবাই রানে মানুষের ঢল Logo শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শেখ বশিরউদ্দীন বিমানের চেয়ারম্যান পদের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন।

বুধবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ উপশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান (রহিত বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন আইন, ২০২৩ এর ধারা ৩০ (সি) ধারায় অর্পিত সরকারের ক্ষমতাবলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি দেওয়া হলো।

এর আগে, সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার আবেদন করেন শেখ বশিরউদ্দীন। সেদিনই পদত্যাগপত্রটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়।

গত বছরের ২৬ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান শেখ বশিরউদ্দীন। সেই সময় সাবেক চেয়ারম্যান মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হন তিনি।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

নিয়োগে জালিয়াতি, রেলের সাবেক জিএমসহ দুইজনের কারাদণ্ড

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

আপডেট সময় ০৪:১৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬