ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিয়োগে জালিয়াতি, রেলের সাবেক জিএমসহ দুইজনের কারাদণ্ড Logo পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমান ও ফরাসি রাষ্ট্রদূতের বৈঠক Logo একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে: রিজভী Logo আমু-শাজাহানসহ ৬ নেতা কারাগারে, মির্জা আজমকে নিয়ে বিজ্ঞপ্তির নির্দেশ Logo নয়াদিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন Logo কে হচ্ছেন জেমস বন্ডের নতুন নায়িকা Logo নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার Logo রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা Logo শেখ জায়েদ রোডে সবুজের ঢেউ, দুবাই রানে মানুষের ঢল Logo শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

নির্বাচনের ছুটি শেষ হওয়ায় নারায়ণগঞ্জের মদনপুর অংশে এশিয়ান হাইওয়েতে অস্বাভাবিক হারে ট্রাকের চাপ বেড়েছে। এর প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত এবং কাঁচপুর থেকে লাঙ্গলবন্দ সেতু পর্যন্ত তীব্র যানজট রয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা বলেন, নির্বাচনের ছুটি শেষে শিল্পকারখানা ও পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় ট্রাক চলাচল হঠাৎ বেড়ে গেছে। এছাড়া মদনপুরের এশিয়ান হাইওয়ের কয়েকটি অংশ অতিমাত্রায় ভাঙা থাকায় ট্রাকগুলো ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের একাধিক টিম কাজ করছে।

এদিকে সকালে অফিসগামী যানবাহনের চাপের সঙ্গে ভারী যানবাহনের ধীরগতি যুক্ত হওয়ায় কাঁচপুর ব্রিজ ও আশপাশের এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। যাত্রী ও চালকদের অভিযোগ, কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে দ্বিগুণ সময় লেগেছে। অনেক বাস ও পণ্যবাহী গাড়ি বিকল্প সড়ক ব্যবহার করার চেষ্টা করলেও তাতে খুব বেশি স্বস্তি মেলেনি।

ঢাকাগামী যাত্রী সোহেল রানা বলেন, সকালে জরুরি কাজে বের হয়েছিলাম। কাঁচপুর পার হতে গিয়ে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে। যানজটের কারণে নির্ধারিত সময়ের অনেক পরেও অফিসে পৌঁছাতে পারিনি।

আরেক যাত্রী নুসরাত জাহান বলেন, বাসের ভেতরে দীর্ঘ সময় বসে থাকতে খুব ভোগান্তি হয়েছে। গাড়ি যেন নড়ছেই না। এত যানজটে শরীরও খারাপ হয়ে যাচ্ছে।

ট্রাকচালক আব্দুল কুদ্দুস বলেন, মদনপুরের এশিয়ান হাইওয়ের কয়েকটি জায়গা এতটাই ভাঙা যে দ্রুত চালানো সম্ভব না। ধীরগতিতে চলতে গিয়ে পেছনে গাড়ির লাইন লেগে যাচ্ছে।

বাসচালক রবিউল ইসলাম বলেন, সকালের ব্যস্ত সময়ে ট্রাকের চাপ বেশি থাকায় গতি একেবারে কমে যায়। যাত্রীরা ক্ষুব্ধ হন, কিন্তু এই অবস্থায় আমাদের করার তেমন কিছু থাকে না।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :
জনপ্রিয় সংবাদ

নিয়োগে জালিয়াতি, রেলের সাবেক জিএমসহ দুইজনের কারাদণ্ড

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

আপডেট সময় ১২:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬