ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল বার্সেলোনা Logo মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত Logo রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট Logo কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রতিযোগী নয়, বরং হাতিয়ার হিসেবে ব্যবহারের তাগিদ এ কে এম ওয়াহিদুজ্জামানের Logo ঘন ঘন মাথাব্যথা কি জটিল রোগের ইঙ্গিত? Logo গবেষণার পর গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়ার’ কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা Logo বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় কিশোর গ্রেপ্তার Logo আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ হচ্ছে আজ। এরইমধ্যে শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

সেখানে দলটির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন সাদা ও নীল রংয়ের দুটি ফরম হাতে নিয়ে বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকেকে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে।

এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলবো।’

এরপর তিনি দলীয় সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।’

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল বার্সেলোনা

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

আপডেট সময় ১১:২১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬