সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌ‌দিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ দেশে এসেছে সংসদ অধিবেশনের ফাঁকে শহীদ পরিবার-আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাজধানীতে মার্কেটের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

রাজধানীর রমনা থানাধীন রমনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মার্কেটের ভেতর থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৯০ বছর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন। তিনি জানান, খবর পেয়ে রমনা কমপ্লেক্সের দ্বিতীয় তলা থেকে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

এসআই আরও জানান, আশপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করেও ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com