বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

জামায়াতের শীর্ষ ৩ নেতা ধরাশায়ী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এরই মধ্যে বেশ কয়েকটি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ হয়েছে। এতে দেখা যায়, জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা হেরে গেছেন।

তাদের মধ্যে দুজন উল্লেখযোগ্য সংখ্যক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। যদিও তাদের জয়ের ব্যাপারে দলটি সবচেয়ে বেশি আশাবাদী ছিল।

জামায়াতের পরাজিত হেভিওয়েট প্রার্থীরা হলেন- দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও আলোচিত আইনজীবী শিশির মনির৷

বিএনপি প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়া দাঁড়িপাল্লার প্রার্থীদের মধ্যে মিয়া গোলাম পরওয়ারের ব্যবধান তিন হাজার ভোট, হামিদুর রহমান আযাদ ২৮ হাজার ও শিশির মনিরের ব্যবধান ৩৯ হাজার ভোট।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com