ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের Logo আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু Logo বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে সিআইপি প্রতিনিধি দল Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় Logo মণিপুর ও অরুণাচলে বাড়তি সেনা মোতায়েন করছে ভারত Logo বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি Logo নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ Logo ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক Logo ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি

ট্রাইব্যুনালে হাজির মামুম-জিয়াউলসহ ১৩ জন

জুলাই আগস্টে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানোর তিন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলাসহ যাত্রাবাড়ি, রামপুরা এবং মিরপুরের গণহত্যার মামলায় আজ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য রয়েছে।

এসব মামলায় আরও যাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারা হলেন-ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার জসিম উদ্দিন মোল্লা, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

এছাড়া সাবেক এসি রাজেন চন্দ্র সাহা, এস আই মালেক, এএসআই চঞ্চল চন্দ্র সাহা, এবং কনস্টেবল মুকুলকেও হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এর বাইরে নরসিন্দী যুবলীগ নেতা রবিউল ইসলামাকেও হাজির করা হয় ট্রাইব্যুনালে।

এর আগে গত ২০ নভেম্বর ও ১৯ ডিসেম্বর তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। 

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের

ট্রাইব্যুনালে হাজির মামুম-জিয়াউলসহ ১৩ জন

আপডেট সময় ১২:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫