বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত: স্বরাষ্ট্রমন্ত্রী এলপি গ্যাসের দাম কমলো ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে ৩২৫০০ প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটলো, সঙ্গে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, ৯০০ জনের বেশি গ্রেফতার খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার, বাড়ছে খাদ্য ও স্বাস্থ্য সংকট

ভোলা-৩: সপ্তমবারের মতো এমপি হলেন মেজর হাফিজ

ভোলা, প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাঈমকে ৯৬ হাজার ১১৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

এজেন্ট ও বিভিন্ন অসমর্থিত সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মেজর হাফিজ উদ্দিন আহমেদ পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। অপরদিকে ফুলকপি প্রতীকে নিজামুল হক নাঈম পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।

ভোলা-৩ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১১৯টি। এ আসনে ভোট প্রদানের হার ছিল ৫৮ শতাংশ।

উল্লেখ্য, ভোলা-৩ আসনটি ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ১৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৭ হাজার ৫৭৭ জন এবং হিজড়া ভোটার ৩ জন। ১১৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজয় প্রতিক্রিয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এই বিজয় আমার একার নয়, এটি লালমোহন-তজুমদ্দিনের মানুষের বিজয়। বারবার জনগণের কাছে যাওয়াই আমার রাজনীতির শক্তি। আগামীতেও মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় আমি আপসহীন থাকব।’

এ নিয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদ সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com