ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বডি-সিসি ক্যামেরা ও ড্রন ফুটেজে সরাসরি মাঠ পর্যবেক্ষণ করছে ইসি

পুলিশের বডি-ওর্ন ক্যামেরা, সিসি ক্যামেরা, ড্রোন ও মানুষবিহীন আকাযান (ইউএভি) থেকে সরাসরি লাইভ ফিডে ভোটের মাঠ পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন ভবনের স্থাপিত আইনশৃঙ্খলা সমন্বয় সেলে গিয়ে এমন দৃশ্য লক্ষ্য করা গেছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিমান বাহিনী প্রথমবারের মতো মানুষ বিহীন আকাশ যান থেকে সরাসরি লাইউ ফিড দিচ্ছে। তেমনি পুলিশে বডি-ওর্ন ক্যামেরা ও বিভিন্ন বাহিনীর ড্রোন থেকেও লাইভ ফিড নেওয়া হচ্ছে। এ ছাড়া নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমেও তাৎক্ষণিক আপডেট নিচ্ছে ইসি।

এ সময় ইসি সচিব আখতার আহমেদ সংবাদকর্মীদের বলেন, আপনারাও ভোটের পরিস্থিতি পর্যবেক্ষন করে আমাদের জানান। সমন্বয় সেলে বিমান বাহিনী, পুলিশ, সেনাবাহিনীর কর্মকর্তারাসহ সরকারের অন্যান্য বিভাগ, সংস্থার করকর্তারাও রয়েছেন।

দেশের আটটি বিভাগকে চারটি সাব সেলে ভাগ করে ভোট পর্যবেক্ষণ করছেন তারা। জানা গেছে সকাল ৯টা পর্যন্ত ১১ লাখের মতো ভোট পড়েছে। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

আপডেট সময় ০১:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬