বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে

ভোটকেন্দ্রে সৌহার্দ্যের দৃশ্য, জামায়াত আমির-বিএনপি প্রার্থীর আলিঙ্গন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

ঢাকা-১৫ আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। একই সময়ে একই ভোট কেন্দ্রে হাজির হন বিএনপির ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।

ভোটকেন্দ্র থেকে বের হবার পথে সাক্ষাৎ হয় তাদের। এসময় ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। একে অপরকে জড়িয়ে ধরেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ভোটকেন্দ্রে দুই নেতা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারা কিছুক্ষণ কথা বলেন এবং একে অপরকে আলিঙ্গন করেন। ঘটনাটি ঘিরে ভোটকেন্দ্রে উপস্থিত নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ ভোটারদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।

কুশল বিনিময়কালে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টন জামায়াত আমিরকে উদ্দেশ্য করে বলেন, আমরা দুজন ভাই ভাই। যেই জিতি এলাকার মানুষের জন্য একসঙ্গে কাজ করবো।

জামায়াত আমির ভোটগ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, একসঙ্গে সৌহার্দ্য বজায় রেখেই আমরা দেশ গড়বো। দুই প্রার্থীই ভোটগ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন৷ কুশল বিনিময় ও আলিঙ্গন শেষে চলে যান।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের ভেতরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সৌহার্দ্যের এই দৃশ্য নির্বাচনী পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন উপস্থিত কয়েকজন ভোটারা।

ভোটকেন্দ্রে উপস্থিত সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. সাইফ বলেন, আমরা ভোর পাঁচটা থেকে এখানে অবস্থান করছি। সকালে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে ভোটারদের কাছে ভোট চাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি, বাগবিতণ্ডা হয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com