ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ Logo ন্যাশনাল ইহেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ঢামেকের চিকিৎসককে মারধর, ফারহান ৫ দিনের রিমান্ডে Logo ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু Logo ভারতের পরিবর্তে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ, ফিফার অনুমোদন

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব প্রা. বিদ্যালয়, শহরের বিনাপনি স্কুল, দূর্গাপুর হাইস্কুল কেন্দ্র ও রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার সন্ধ্যায় রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের ওপর একটি ও অন্য দুইটি কেন্দ্রের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দের সৃষ্টি হয়। এতে এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আতংক সৃষ্টি করতে এ ঘটনা ঘটনানো হয়েছে। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তের কাজ চলমান রয়েছে। 
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার‌্যালয়ের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ১১:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬