ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

গ্রিড বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি গঠন

বরিশাল ও খুলনা বিভাগের কয়েকটি জেলায় জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। যার কারণ খুঁজতে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে বুয়েটের উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করা হয়।

তদন্ত কমিটি গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি/প্রতিষ্ঠানের দায় নির্ধারণ করবে। পাশাপাশি কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে কো-অপ্ট করতে পারবে। কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে। এছাড়া ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ দেবে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. এহসান, মো. ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বিভাগীয় কমিশনারের কার্যালয় (খুলনা), মো. শহীদুল ইসলাম সদস্য (পিঅ্যান্ডডি, অতিরিক্ত দায়িত্ব) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, মো. আব্দুল মজিদ প্রধান প্রকৌশলী (পরিচালন, ওজোপাডিকো), মো. আতিকুর রহমান (পরিচিতি নম্বর-১-০১২৬৯), তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিস্টেম প্রটেকশন ও টেস্টিং কমিশনিং সেল, (বাবিউবো, ঢাকা), মোহাম্মদ ফয়জুল কবির (প্রধান প্রকৌশলী, অ. দা., ট্রান্সমিশন-১, পিজিবি পিএলসি) এবং মো. মাজহারুল ইসলাম, সদস্য-সচিব, সিনিয়র সহকারী সচিব, (নবায়নযোগ্য জ্বালানি-১ শাখা) বিদ্যুৎ বিভাগ।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

গ্রিড বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ১১:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫